পারভেজ হোসাইন, রামগঞ্জ: রামগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থান ওয়াপদা সড়কের মানিক এক্সের পশ্চিম পাশের গণসৌচাগারটি কয়েক বছর ধরে বন্ধ হয়ে আছে।
স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতা ও পথচারীরা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। এছাড়াও এই গুরুত্বপূর্ণ সড়কের পাশে থাকা ডাস্টবিন গুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের ট্যাক্সের টাকা ও খাজনার টাকা দিয়ে পৌর সভা চললেও আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। দীর্ঘ কয়েক বছর ধরে এই গণশৌচাগারটি বন্ধ থাকার ব্যাবক ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের। পৌর সভা থেকে এসে দেখে যায় কিন্তু কোনো সমাধান হয় না।
এদিকে রতনপুর বারিধারা আবাসিক এলাকার কয়েকজন বাড়ির মালিক বলেন, পৌর শহরকে সৌন্দর্য করণ করার লক্ষ্যে এই আবাসিক এলাকা উদ্বোধন করা হয়েছে। এই আবাসিক এলাকার জন্য ডাস্টবিনের খুবই প্রয়োজন।
পৌর ৩নং রতনপুর ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ বলেন, পৌর সভার মাসিক মিটিংয়ে মেয়র মহোদয়কে অবগত করেছি গণশৌচাগারটির ব্যাপারে। উনি আমাকে আশ্বাস দিয়েছেন পরবর্তী বাজেট হলে করে দিবেন।
পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী বলেন, পৌর সভার যে বাজেট হয়, এর মধ্যে পার্সেন্ট দিলে আর কিছু থাকে না। পৌর সভা থেকে যে ট্যাক্স আসে এগুলো দিয়ে কর্মচারীদের বেতনই হয়না, কাজ করবো কিভাবে। তো যদি বাজেট আসে আমরা কাজ গুলো করবো।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com