ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নড়াইলের শিক্ষার্থীদের ফাউন্ডেশন ‘চিত্রা’ ২৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নয়া কমিটিতে সভাপতি হিসেবে উন্নয়ন অধ্যায়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনুপম রেজা এবং সাধারণ সম্পাদক হিসেবে সমাজকল্যাণ বিভাগের একই বর্ষের শিক্ষার্থী কাজী তৌশিক আহমেদকে মনোনীত করা হয়।
রবিবার (২৪ জুলাই) চিত্রা’র উপদেষ্টামন্ডলীর সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামিক স্টাডিস বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু সিনা স্বাক্ষরিত এক বিবৃতিতে আগামী দুই বছরের জন্য নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি সোহেল রানা (বাবু), বি.এম সিজান বিশ্বাস, মিশুক মোল্যা, সহ সাধারন সম্পাদক খালেকুজ্জামান নয়ন, এস.এম আরমান হোসেন, মোঃ সালমান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসরাফিল হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক রিফাত-বিন-আলম, মোঃ ইমরান হোসেন, নাহিদা আক্তার তিশা, অর্থ সম্পাদক মহিবুর রহমান এজাজ, উপ অর্থ সম্পাদক এম.ডি আশরাফুল, প্রচার সম্পাদক আব্দুল্লাহ্ মিয়া, উপ প্রচার সম্পাদক মোঃ সাইমুম খান, দপ্তর সম্পাদক আরোশী আখি, উপ দপ্তর সম্পাদক সোহেলি আক্তার তমা, ছাত্রী বিষয়ক সম্পাদক আল-মাবিয়া জান্নাত, উপ ছাত্রী বিষয়ক সম্পাদক ফারিয়া ইসলাম মীম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসলাম ইবনে আহমেদ, উপ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ওসমান, ধর্ম বিষয়ক সম্পাদক গিলমান জামিল, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মারুফ বিল্লাহ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com