এম এ ইউসুফ আলী,রাঙ্গাবালী(পটুয়াখালী) প্রতিনিধিঃ "নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২২ উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) বিকাল ৩ ঘটিকায় উপজেলা মৎস অফিস কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ম্যারিন ফিসারিজ অফিসার, মোঃ সাব্বির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান,সাধারণ সম্পাদক এম সোহেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com