প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ১০:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২২, ৯:৫৪ অপরাহ্ণ
টাঙ্গাইল ঘাটাইলে শহীদুল হক মিলন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত-১৩/০৭/২২

ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইল ঘাটাইলে শহীদুল হক মিলন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১১ জুলাই) বিকাল ৪ টায় পাঁচটিকড়ী দক্ষিণ পাড়া মুক্তমাঠে জাগ্রত বাংলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি অতাউর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,৪ নং লোকেরপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ আজাহারুল ইসলাম, লোকেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাভাপতি মশিউর রহমান আরজু, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম তারা,ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাভাপতি মো. লুৎফর রহমান পিন্টুসহ এসময় ইউনিয়ন আওয়ামীলীগের ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় চরবকশিয়া একাদশ লোকেরপাড়া একাদশকে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে রেফ্রিজারেটর এবং রানাআপ দলকে ৩২ ইঞ্জি এলইডি টেলিভিশন উপহার দেয়া হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত অনলাইন নিউজ পোর্টাল। নিবন্ধন নম্বরঃ ৮০