প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ১২:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২২, ৯:২৩ অপরাহ্ণ
বাগেরহাটে চোরাইকৃত ৪ টি মোটর সাইকেলসহ চোর চক্রের ৭ জনকে আটক করেছে পুলিশ

সুব্রত ঢালী সুব্র, বাগেরহাট প্রতিনিধিঃ- বাগেরহাটের মোল্লাহাটে চোর চক্রের ৭ সদস্যকে আটকসহ চোরাইকৃত ৪ টি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার ও রবিবার দুই দিনব্যাপী বাগেরহাটের মোল্লাহাট ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। বড় পরিসরের চোর চক্র বাগেরহাট, গোপালগঞ্জ, খুলনা এবং নড়াইল জেলার বিভিন্ন এলাকায় চুরি এবং চোরাই মোটর সাইকেল বিক্রি করে আসছে বলে পুলিশ জানায়।
আটকৃত চোর চক্রের সদস্যরা হলেন- মোল্লাহাটের উদয়পুর আড়ুয়াকান্দি এলাকার আব্দুল মান্নানের ছেলে আল-আমিন মোল্লা (২১), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহানাগ এলাকার (কবরস্থানের পাশে) মোঃ শাহাদাৎ হোসেন বাবুর ছেলে শেখ শাহরিয়ার ইসলাম (২০), মাজরা বাজার এলাকার মোঃ সিরাজুল ইসলামের ছেলে মো. সাইফ জামান শাকিল (১৯), টুংগীপাড়া উপজেলার শ্রীরামকান্দি এলাকার আনোয়ার মল্লিকের ছেলে মিতুল মল্লিক (১৯), বর্ণি মাঝিপাড়া এলাকার সুম্ভ সরকারের ছেলে সুব্রত সরকার (২০), ইসাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকার আকমান শেখের ছেলে মো. আমিনুর শেখ (২২), ও গিমাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকার খোকা শেখের ছেলে মো. ইসলাম শেখ (২০)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১১ জুলাই) আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মো.মিঠুন উদ্দিন খানের নেতৃত্বে থানা পুলিশের চৌকশ একটি দল গত শনি ও রবিবার দুইব্যাপি অভিযান পরিচালনের মাধ্যমে উক্ত চোরাই ৪টি মোটর সাইকেল উদ্ধার ও চোর চক্রের ৭ সদস্যদের আটক করে। ওসি সোমেন দাশ আরো জানান, চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে মোটর সাইকেল চুরির কারবার করে আসছে। তারা সিন্ডিকেটের মাধ্যমে একের পর এক হাতবদল করে বাগেরহাটসহ চারটি জেলার বিভিন্ন উপজেলায় পার্টির কাছে চেরাইকৃত মোটরসাইকেল বিক্র করে আসছে। চোর চক্রের আরো সদস্যদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত অনলাইন নিউজ পোর্টাল। নিবন্ধন নম্বরঃ ৮০