মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শাহজাদপুরে জননন্দিত জনতার ডাঃ হিসেবে পরিচিত মরহুম ডাঃ ইউনুস আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ ও অভাবীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
০৯ ই জুলাই শনিবার সকাল ১১ ঘটিকা শাহজাদপুরের দারিয়াপুরস্থ ডাক্তার ইউনুস আলী খান ডায়াগনস্টিক সেন্টার হলরুমে শাহজাদপুর পৌর সদরের বিভিন্ন পাড়ার হতদরিদ্র গরিব মানুষের মাঝে এই সামগ্রী তুলে দেওয়া হয়।
আমেরিকা প্রবাসি ডাঃ ইউনুস আলী খান এর কনিষ্ঠ কন্যা খান প্রিসিলা মলি জানান, আমার বাবার রেখে যাওয়া কাজগুলো বাস্তবায়ন করে শাহজাদপুরের মানুষের মুখে হাসি ফুটাতে এবং শাহজাদপুরের মানুষকে আমরা চিকিৎসা সেবা এছাড়া যেকোনো সমাজসেবার কাজে পাশে থাকতে চাই।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com