প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলম খান- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, এই বরেণ্য সঙ্গীত ব্যক্তিত্ব বাংলা সঙ্গীত অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। চলচ্চিত্র সঙ্গীতে তার অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com