২ জুলাই শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিরঝিল থানাধীন ৩৫ নং ওয়ার্ড শাখায় সংগঠনের দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে আয়োজিত দাওয়াতী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদশে ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর উত্তরের সহকারী অর্থ সম্পাদক এস এম রাকিবুল ইসলাম ও হাতিরঝিল থানা সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার মুন্সী। দাওয়াতী সভায় ওয়ার্ড নেতৃবৃন্দ সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com