ধামরাই বিএনপি নেতা হাবিবুর রহমান ভিপি হাবিব আর নেই


রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম বাবর আলী চেয়ারম্যান এর মেজো ছেলে ধামরাই থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ধামরাই সরকারি কলেজের সাবেক ভিপি,
ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য, ধামরাই পৌরসভার ৫নং ওয়ার্ডের প্রথমবারের সাবেক সফল কমিশনার মোঃ হাবিবুর রহমান (ভিপি হাবিব) আজ রবিবার (৩ জুলাই -২০২২) ভোর ৪ টার সময় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন,পরলোকগমন করেছেন।
দীর্ঘ বর্ণাঢ্যময় রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে এই নশ্বর পৃথিবীর মায়া ত্যাগ করে তার স্রষ্টার ডাকে সারা দিয়ে তার কাছে চলে গেলো ধামরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ভিপি হাবিব ।
মরহুমের জানাযার নামাজের প্রথম জামাত সকাল ১১টায় ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ও দ্বিতীয় জামাত বাদ জহুর নিজ গ্রাম কুল্লা ইউনিয়নের কেলিয়াতে অনুষ্ঠিত হয়েছে। দুটি জানাজার নামাজে হাজার হাজার মানুষের অংশ গ্রহণ করে।



