ঢাকা

রূপগঞ্জ ইউনিয়নে ১৫’শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন আনছর আলী

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপি`র নির্দেশনায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার অনুপ্রেরণায় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলীর উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে রূপগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নবগ্রাম, হারিন্দা গাবতলা, জাঙ্গীর ও হাবিব নগর এলাকায় ১৫ শত পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসয়ম উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোহন মিয়া, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী ভান্ডারী, আওয়ামীলীগ নেতা আব্দুল সালাম,নবি হোসেন,রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিঠু খন্দকার, ইউনিয়ন যুবলীগ নেতা মুরাদ হাছান, আবু তাহের,রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা শরাফত আলী ,মেহেদী হাছান খান প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ