ধামরাই সোমভাগ ইউনিয়নে ৬৫০ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ


রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নে সরকারের ভর্তুকি মূল্যে ৬৫০ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে। শনিবার (২ জুলাই -২০২২) সকাল ১১টার দিকে সোমভাগ ইউনিয়নে ৬৫০ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ আওলাদ হোসেন।
এসময় তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য সরকার ভর্তুকি দিয়ে অল্প দামে এই টিসিবির পণ্য সারাদেশে প্রতিটি ইউনিয়ন পরিষদ এর মাধ্যমে গরীর অসহায় মানুষের মাঝে টিসিবির পণ্য বিতরণ করছে সরকার।
দেশে হঠাৎ করেই নিত্যপণ্যের দাম দ্বিগুন বেড়ে যাওয়ার কারণে মানুষের যেন কষ্ট না হয় সেসব দিক বিবেচনা করেই সরকার ভরতুকি দিয়ে মানুষের মাঝে টিসিবির পণ্য বিতরণ করছে। এসময় তিনি সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্য সকলের কাছে দোয়া চান এসময় আরও দোয়া চান ধামরাইয়ের গরীব মেহনতি মানুষের নেতা ঢাকা -২০ ধামরাই এর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ জন্য।
এসময় আরো উপস্থিত ছিলেন সোমভাগ ইউনিয়ন পরিষদ এর সচিব রাবিন্দ্রনাথ ঘোষ,মাধ্যমিক শিক্ষা অফিসার আইরিন আক্তার সুলতানা, সাবেক পুলিশ অফিসার ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সাবেক ছাত্র লীগ সভাপতি সোমভাগ ইউনিয়ন পরিষদ ইসমাইল হোসেন,মেম্বার জাহাঙ্গীর আলম, মেম্বার শহিদুল ইসলাম, মেম্বার মালেক, রবিউল করিম সেন্টু মেম্বার সহ উপস্থিত ছিলেন সোমভাগ ইউনিয়ন পরিষদ এর গণ্যমান্য ব্যক্তিবর্গ।



