২৭ জুন সোমবার বাদ এশা রাজধানীর উত্তরায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন তুরাগ পূর্ব, তুরাগ পশ্চিম, উত্তরখান, দক্ষিণখান, ক্ষিলখেত, উত্তরা পশ্চিম ও উত্তরা পূর্ব থানা নেতৃবৃন্দদের নিয়ে থানা দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর উত্তরের সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম।
কর্মশালায় তুরাগ পূর্ব, তুরাগ পশ্চিম, উত্তরখান, দক্ষিণখান, ক্ষিলখেত, উত্তরা পশ্চিম ও উত্তরা পূর্ব থানা থানা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com