মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তজার্তিক দিবস পালন করা হয়েছে। 'মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এ প্রতিপাদ্যে আলোচনা সভা মধ্য দিয়ে দিবসটি পালন করেছ ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন।
দিবসটি উপলক্ষে রবিবার (২৬ জুন) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ নূরুল হুদা খান, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির (হিরো) প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com