ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্স (আই আই ই আর) এর নতুন দুই তলা ভবন উদ্বোধন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম নতুন এই ভবনের উদ্বোধন করেন।
মঙ্গলবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্স (আই আই ই আর) ভবনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আই আই ই আর এর সদস্য-সচিব অধ্যাপক ড. মোঃ মেহের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, আমরা কুপি জেনারেশন থেকে আজ পদ্মা সেতু বিনির্মানের জেনারেশনের গৌরব অর্জন করেছি। পঠন-পাঠনের সাথে “কেজো” বা করে খাওয়ার ইচ্ছা আমাদের সামনের দিকে এগিয়ে নিবে। পাশাপাশি তিনি ভাষা শিক্ষার বিষয়ে বিশেষভাবে জোর আরোপ করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com