ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শহিদুল ইসলাম লেবু ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিয়াকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা অটোরিক্সা, অটোটেম্পু সি.এন.জি শ্রমিক ইউনিয়ন।আজ ১৬ জুন (বৃহস্পতিবার) সকালে ঘাটাইল কলেজ মোড় চত্তরে এই সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা অটো টেম্পু সি.এন.জি শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভিপি রুবেলের স ালনায় অনুষ্ঠানের উদ্ভোদন করেন টাঙ্গাইল জেলা অটোটেম্পু সি.এন.জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল পৌর মেয়র আ. রশিদ মিয়া। প্রধান অতিথির বক্তব্যে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু বলেন, 'শেখ হাসিনা আছে বলেই আজকে শ্রমিকদের সন্তানরা লেখাপড়া করার সুযোগ পাচ্ছেন, উপবৃত্তির ব্যবস্থা করেছেন।
করোনার সময় শ্রমিকদের হাতে তুলে দিয়েছেন বিভিন্ন ধরনের প্রনোদনা। বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com