বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা জেলা উত্তরের সাবেক ছদর আলহাজ্ব মুফতী মোঃ তাজুল ইসলাম ৪ জুন শনিবার সকাল ৯ টার সময় রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইন্তেকালের সময় তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা, নাতী-নাতনি ও অসংখ্য গুনগ্রাহীদের রেখে যান।
বাদ জোহর বাউনিয়াবাধ ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে কুমিল্লার দাউদকান্দিতে নিজ ওয়াকফকৃত কবরস্থানে দাফন করা হয়।
শোকবাণী: আলহাজ্ব মুফতী মোঃ তাজুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম।
শোক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন; আলহাজ্ব মুফতী মোঃ তাজুল ইসলাম একজন প্রথিতযশা ও মুখলেস আলেমে দ্বীন ছিলেন। দ্বীনের প্রচার ও প্রসারে তার অসামান্য অবদান রয়েছে। ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০০৮ এর জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে এমপি পদে নির্বাচন করেন। আজ ফজরের নামাজ আদায় শেষে জিকির-আজকার ও কুরআন তিলাওয়াত করে বিশ্রাম নেয়া অবস্থায় মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সফর শেষ করে অনন্তকালের সফর শুরু করেছেন।
তাঁর সফরে মহান আল্লাহপাক তার একান্ত সাহায্যকারী হোন। আখিরাতের প্রতিটি ঘাঁটি তাঁর জন্য সহজ ও কল্যাণময় করে দেন। আল্লাহপাক তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে নিয়ে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন। শোকাহত পরিবার-পরিজনকে সবরে জামিল নসিব করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com