রিসাত রহমান, জবি প্রতিনিধিঃ IQAC, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বুধবার(১ জুন) কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষকবৃন্দের অংশগ্রহনে `Quality Teaching' শীর্ষক ট্রেনিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
IQAC, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মোঃ কামরুল আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। রিসোর্স পার্সন হিসেবে ছিলেন আধুনিক ভাষা ইনষ্টিটিউটের অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার।
উল্লেখ্য আজকের ট্রেনিং-এ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, আধুনিক ভাষা ইনস্টিটিউট এবং লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের সহকারী অধ্যাপক এবং প্রভাষকবৃন্দ অংশগ্রহন করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com