আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি: ৩০ এপ্রিল রাত ১০ টা ৪৫ মিনিটের সময় খুলনা থানা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত থানাধীন ষ্টেশন রোডস্থ সিটি কর্পোরেশন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৫৮২ অফিসের দক্ষিণ গলির মুখে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১) মোঃ রোমেল শেখ(২৭), পিতা-মান্নান শেখ, সাং-লাখোহাটি, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা’কে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে খুলনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি'র ) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন ১ মে রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপরোল্লেখিত তথ্য তরঙ্গ নিউজকে নিশ্চিত করেন ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com