২০ রমজান (২২ এপ্রিল ২০২২ ইং) শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন আদাবর থানা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
থানা সভাপতি মুফতী মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত "আত্মশুদ্ধিমূলক সমাজ বিনির্মানে সিয়াম সাধনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা"- শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মুরাদ হোসেন।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের আদাবর থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com