২০ রমজান (২২ এপ্রিল ২০২২ ইং) শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন মোহাম্মদপুর থানা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
থানা সভাপতি আলহাজ্ব দেওয়ান মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত "আদর্শ সমাজ বিনির্মানে সিয়ামের ভূমিকা"- শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর উত্তরের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মুরাদ হোসেন, বিশিষ্ট আলেমেদ্বীন মুফতী আজিজুল হক গাজীপুরী, মুফতী মোঃ হারুন ইসলামাবাদী ও মুফতী ওমর ফারুক।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com