মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি: ফুলবাড়ী উপজেলা প্রাশাসনের আয়োজনে উপজেলা চত্তরে ৮জন অসুস্থ রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা বাবদ চেক বিতরণ করেন।
রবিবার দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজনে উপজেলা চত্তরে ফুলবাড়ী সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ শামীমা আক্তার জাহান এর সভাপতিত্বে অসুস্থ্য ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও চেক তুলে দেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড: আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নীরু সামসুন্নাহার, ফুলবাড়ী উপজেলা সমাজ সেবা কর্তকর্তা আকতারুজ্জামান, কৃষি অফিসার ও কৃষিবীদ মোছা রুম্মান আক্তার, বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
আয়োজনে ছিলেন, উপজেলা প্রশাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ হাসিনা ভূইয়া। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com