মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি: ফুলবাড়ী রেল স্টেশনে মোঃ মোকছেদুর রহমান (৭০) এর হারিয়ে যাওয়া ১৭ হাজার ৫শত টাকা ফেরত দিলেন মোঃ আক্কাস আলী মন্ডল।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ী গ্রামের মৃত আফতাব উদ্দিন শাহ্ এর পুত্র মোঃ মোকছেদুর রহমান এর কন্যা মোছাঃ মুরতুজা বেগম (৪২) গত এক মাস আগে হারিয়ে যায়। মেয়েকে খোঁজার জন্য বিভিন্ন স্টেশনে গত ১ মাস যাবৎ খোঁজাখুজি করে বেড়ান মোকছেদুর রহমান। গতকাল বৃহস্পতিবার আনুমানিক বিকাল সাড়ে ৫টায় ফুলবাড়ী রেল স্টেশনে মোকছেদুর রহমানের পকেট থেকে লাল ব্যাগে রাখা ১৭ হাজার ৫শত টাকা অসাবধানতা বশত পড়ে যায়।
এ সময় আক্কাস আলী স্টেশনের টয়লেটের পাশের রাস্তা দিয়ে যেতে থাকলে লাল রঙের ব্যাগটি কুড়িয়ে পান। পরবর্তীতে স্থানীয় মোঃ অন্তর হোসেন ও মোঃ রুমেল হোসেন এর সাথে বিষয়টি নিয়ে পরামর্শ করেন। এক পর্যায়ে ব্যাগ খুুলে দেখেন কাগজপত্র, জাতীয় পরিচয় পত্র ও আরো অন্যান্য চিকিৎসা পত্রের কাগজ সহ ১৭ হাজার ৫শত টাকা রয়েছে।
আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে মোঃ রুমেল হোসেন উক্ত বৃদ্ধাকে স্টেশনে দেখতে পেয়ে জাতীয় পরিচয় পত্র দেখে সনাক্ত করেন। এরপর বৃদ্ধাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, তার মেয়ে এক মাস আগে নিখোঁজ হয়। মেয়েকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েন বৃদ্ধ। তার হারানো জিনিসপত্রের বিবরণ জানতে চাইলে এবং টাকার পরিমাণ জিজ্ঞাসা করিলে হারানো জিনিসের সত্যতা পাওয়া যায়। বিকেল ৪টায় স্টেশনে উপস্থিত জনসম্মুখে এবং ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সেই হারানো টাকা বৃদ্ধার হাতে তুলে দেন মোঃ আক্কাছ আলী মন্ডল, মোঃ অন্তর হোসেন ও মোঃ রুমেল হোসেন। এমন সৎ ব্যক্তি আছে বলেই সমাজে এমন ঘটনা দৃষ্টান্ত হয়ে থাকে। তাদের এই সৎ উদ্দেশ্যেই সমাজে ছড়িয়ে পড়ুক মানবতার কল্যাণে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com