পহেলা বৈশাখ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল থেকেই আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। শনিবার (১৬ এপ্রিল) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন জানান, বাংলা নববর্ষ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল থেকে ভারত থেকে সকল প্রকার পণ্য আমদানি বন্ধ রয়েছে। আগামীকাল শুক্রবারও হিলি স্থলবন্দর বন্ধ থাকবে। শনিবার থেকে আমদানি-রপ্তানি শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বদিউজ্জামান জানান, সরকারি ছুটিতে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকা পরা সকল পাসপোর্ট যাত্রী দেশে প্রবেশ করতে পারবেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com