তৌকির আহাম্মেদ হাসু: জামালপুরের সরিষাবাড়ী থানায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশের ৬৫৯টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় স্থাপিত সার্ভিস ডেস্কের উদ্বোধন এবং গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ পুলিশ কতৃক ‘নির্মিত গৃহহীন পরিবারের ঘর পেয়ে খুশিতে আত্মহারা হয়েছেন কামরাবাদ গ্রামের হতদরিদ্র নারী মরিয়ম বেগম (৬০)।গতকাল রোববার (১০ এপ্রিল) সকাল ১১টার সময় সরিষাবাড়ী থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
এসময় উদ্বোধন ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল অফিসার জাকির হোসেন সুমন, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক ,ওসি তদন্ত আব্দুল মজিদ ,থানার অন্যান্য এসআই, এএসআই উপস্থিত ছিলেন।
হতদরিদ্র মরিয়ম বেগম বলেন,এতদিন ভাঙ্গা ঘরে ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশদের মাধ্যমে আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন। দুই রুম বিশিষ্ট একটি পাকা ঘর পেয়েছি, পেয়েছি বাথরুম, গোসলখানা। এখন আর বৃষ্টিতে ভিজতে হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দু’হাত তুলে দোয়া করি তিনি যেন অনেক অনেক বছর বেঁচে থাকেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক জানান, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ বাহিনীর উদ্যোগে প্রতি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তর অনুষ্ঠানে কামরাবাদ গ্রামের হতদরিদ্র মরিয়ম কে একটি ঘর হস্তান্তর করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com