রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের থানচিতে ৫০ হাজার ইয়াবাসহ ১ ব্যক্তিকে আটক করা হয়েছে । মঙ্গলবার ২৯ মার্চ বিকাল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে চট্টগ্রাম র্যাব ৭ ও বর্ডার গার্ড বাংলাদেশ ৩৮ বলিপাড়া ব্যাটালিয়ান (বিজিবি) যৌথ অভিযানে চালায় পরে গতকাল সন্ধ্যায় থানচির বলিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে হাইলমারা পাড়া এর থানচি-বান্দরবান সড়কে রুমা উপজেলা সীমান্তে গ্যালেগ্যা ইউনিয়নের ভরট চাকমা পাড়ায় হাইলমারা ঝিড়িতে বেইলি সেতুর নিচে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি রেমাক্রী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার বড় মদক পাড়া নিবাসী ঞোচিংঅং মারমা (৪২) । এই সময় তার কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব ৭ এর সিনিয়র এসপি মো: আনোয়ার হোসেন বলেন, আটককৃতকে থানচি থানায় সোপর্দ করা এবং মামলার প্রক্রিয়া চলছে।
এই বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সূদ্বীপ রায় এর সাথে কথা বললে তিনি জানান বিজিবি ও র্যাব ৭ ইয়াবা চালান সহ একজনকে আটক করেছে শুনতে পেয়েছি। অপরাধীকে থানায় হস্তান্তর করা হলে থানা থেকে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com