দেশজুড়ে

হারিয়ে যাওয়া নওশাদ কে পরিবারের কাছে ফিরিয়ে দিলো ডা. শাহরিয়ার তাহমিদ

মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ স্থানীয় সাংবাদিকের সহযোগিতা কাজে লাগিয়ে হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন এক কিশোরকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন মানবিক ডা. শাহরিয়ার তাহমিদ ফয়সাল। নওশাদ নামের সেই শিশুটির বয়স ১৩ বছর।

গতকাল ২৮ মার্চ সোমবার সকালে মানসিক ভারসাম্যহীন কিশোরটিকে জরাজীর্ণ অবস্থায় স্থানীয়রা ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে রেখে যান। তখন ইমার্জেন্সি ডিউটিতে ছিলেন ডা. শাহরিয়ার তাহমিদ ফয়সাল। বিষয় টি তার চোখে পরলে তাত্ক্ষণিক স্থানীয় সেচ্ছাসেবক মোঃ ইসহাক কে হারিয়ে যাওয়া অস্পষ্ট ভাষি নওশাদের দুটি ছবি এবং একটি ছোট্ট ভিডিও পাঠায় যেখানে নওশাদ শুধু হায়দ্রাবাদ ৩৯নং ওয়ার্ড মাদ্রাসা ছাড়া আর কিন্তুই বলতে পারছিলো না।

এই তিনটি শব্দ নিয়েই ছেলেটির পরিচয় খুঁজতে বেরিয়ে পরেন সাংবাদিক মোঃ ইসহাক। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। পোস্ট করার ৩ ঘন্টা পরেও যখন কোন খোঁজ মিলছিলো না তখন ইসহাক এই তিনটি শব্দ গুগলে সার্চ দেন এবং একটি মাদ্রাসার ওয়েবসাইট পান। সেই ওয়েবাসাইট থেকে একটি নাম্বার নিয়ে মাদ্রাসার শিক্ষকের সাথে যোগাযোগ করলে তারা জানান ছেলেটি তাদের না।

এরপর মোঃ ইসহাক সেই মাদ্রাসা শিক্ষকের কাছ থেকে স্থানীয় কাউন্সিলরের নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করলে একপর্যায়ে খুঁজে পাওয়া যায় নওশাদের অভিভাবককে। তাঁরা এসে শিশুটিকে নিয়ে যান। দীর্ঘ ৩ মাস পর ছেলেটি তার পরিবারকে ফিরে পায়।

ডা. শাহরিয়ার তাহমিদ ফয়সাল বলেন, ‘শিশুটি শুধু তার নাম এবং হায়দ্রাবাদ মাদ্রাসা এটুকুই বলতে পারছিল। আমার তখন আইডিয়াটা মাথায় আসে। সবার সহযোগিতায় কাজটি করতে পেরে খুব শান্তি লাগছে। মাকে খুঁজে পাওয়ার পর শিশুটির কান্না দেখে আমার চোখেও পানি চলে আসে। ওর মা-বাবা আমাদের অনেক দোয়া করেছেন। এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!’

এই বিভাগের আরও সংবাদ