সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ- বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। কর্মসূচীর মধ্যে বন্দরের সদর দপ্তরসহ গুরূত্বপূর্ণ স্থাপনা আলোকসজ্জাকরণ এবং নৌযানসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিতকরণ করা হয়।
দিবসটি উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সকাল ৯টায় মোংলাস্থ মবক এর স্মৃতিসৌধে পুর্স্পবক অর্পণ করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। এরপর পর্যায়ক্রমে পুস্পস্তবক অর্পণ করেন মোংলা বন্দর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগণ, অফিসার এ্যাসোসিয়েশন ও সিবিএ নেতৃবৃন্দ। পরে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com