দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরিয়নে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলেছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। এর মধ্যে তামিম ইকবাল নিজের রানের খাতা খুলেছেন লুঙ্গি এনগিদিকে ডিপ ব্যাকওয়ার্ড অঞ্চল দিয়ে ছক্কা মেরে।
সময়ের সঙ্গে সঙ্গে হাত খুলেছেন লিটন। তিনি কেশভ মহারাজের এক ওভারেই নিয়েছেন ১৫ রান। এর মধ্যে একটি ছক্কা ও দুটি চার ছিল। তামিম হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে আন্দিলে ফেহলুকায়োর বলে এলবিডিব্লিউ হয়ে আউট হয়েছেন। তামিম অবশ্য রিভিউ নিয়েছিলেন যদিও কোনো লাভ হয়নি। তামিম ফেরার পর ২১.৫ ওভারে বাংলাদেশের দলীয় সংগ্রহ একশো ছাড়ায়। বাংলাদেশ- ৯৫/১ (২১.৩ ওভার) (তামিম ৪১, লিটন ৪৭*)
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com