রুশ আগ্রাসন ও হামলার কারণে এখন পর্যন্ত সাত শতাধিক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৫২ শিশুও আছে। এক হিসেবে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ পলিটিক্যাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান রোজমেরি ডিকার্লো। এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিরাপত্তা পরিষদে রোজমেরি ডিকার্লো বলেন, ‘ইউক্রেনে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ শত শত ভবন আর আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত নয়তো ধ্বংস হয়েছে। ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত ইউক্রেনে ৫২ শিশুসহ ৭২৬ জন বেসামরিক মানুষ নিহতের কথা নিশ্চিত হয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা।’
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৭ মার্চ ) জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত রুশ বাহিনীর প্রায় ১৪ হাজার সেনা নিহত হয়েছেন। অপর দিকে, গত ২ মার্চ রুশ কর্তৃপক্ষ জানায়, ইউক্রেনে রাশিয়ার ৪৯৮ সেনা নিহত হয়েছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com