সিলেট - ৬ আসনের সাবেক দুই বারের সংসদ সদস্য সৈয়দ মকবুল হোসেন লেচু গতকাল ১৬ মার্চ বুধবার রাত ৯: ৪৫ মিনিটের সময় রাজধানী ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন । তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান মোঃ শাহজাহান ।
আজ ১৭ ই মার্চ বৃহস্পতিবার দুপুরে বার্তা প্রেরক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারের মাধ্যমে গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান বলেন জাতীয়তাবাদী দর্শণের বলিষ্ঠ অনুযায়ী মরহুম সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া নিজ এলাকা সিলেট- ৬ আসন গোলাপগঞ্জ - বিয়ানীবাজার এলাকায় একজন জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন । তিনি ছিলেন অত্যান্ত উদার মনের স্বজন ও বিনয়ী স্বভাবের মানুষ ।
মরহুম সৈয়দ লেচু মিয়া জনকল্যাণের মহান ব্রত নিয়ে রাজনীতি করতেন বলেই তিনি এলাকাবাসীর নিকট ছিলেন পরম আপনজন । লেচু মিয়া নিজ এলাকাসহ বিভিন্ন বিভিন্ন স্থানে সংকীর্ণতার ঊর্ধ্বে আমৃত্যু জনসেবামূলক কল্যাণকর কাজ করে গেছেন । তিনি সংকীর্ণ মনোভঙ্গি নিয়ে রাজনীতি করতেন না । তাঁর রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল সমাজসেবা । সেজন্য সিলেটবাসীর নিকট তিনি চিরঞ্জীব স্বরণীয় থাকবেন ।
দেশের বর্তমান চরম দূর্দিনে তাঁর মতো একজন আদর্শ নিষ্ঠ রাজনীতিবিদের পৃথিবীর থেকে চিরবিদায়ে আমি গভীর ভাবে শোকাহত হয়েছি ।
আমি মরহুম সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গ , গুণাগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা জানাচ্ছি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com