ভোলা প্রতিনিধি: চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং এর অপরাধে নাহিদ ও মুগ্ধ নামের দুই ছাত্রকে গণধোলাইয়ের পরে পুলিশে সোপর্দ করেছেন৷ ইভটিজার নাহিদ চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয় ও মুগ্ধ টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ৷ মঙ্গল বার (১৫ মার্চ) সকাল ১০টার সময় চরফ্যাশন টিবি স্কুল সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে৷
জানা যায়, মুগ্ধ ৮ম ও ৯ম শ্রেণিতে চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করছিলো৷ সে সময়ে অসংখ্যবার বিভিন্ন মেয়েদের ইভটিজিং করে বিচারের সম্মুখীন হয়েছে৷ পরে তার অভিভাবক পার্শ্ববর্তী উপজেলা লালমোহনের একটি স্কুলে ভর্তি করেন৷ সেখানেও একই পরিস্থিতির শিকার হয়ে পুনরায় চরফ্যাশন টাউন মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়।
চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ জানান, আমাদের সাবেক ছাত্র মুগ্ধ কর্তৃক ছাত্রীদের ইভটিজিং এর বিচার ইতিপূর্বে অনেকবার করেছি ৷ পরে আর আমাদের স্কুলে ভর্তি হয়নি ৷ টিবি স্কুলের শিক্ষক মিলনায়তন ভুক্তভোগী ছাত্রীর জবানবন্দি ভুক্তভোগী ছাত্রীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে৷ তার জবানবন্দিতে নাহিদ ও মুগ্ধ কর্তৃক ইভটিজিং হওয়ার কথা সকলের উপস্থিতিতে শিকার করেছেন৷ জবানবন্দির একপর্যায়ে ভয়ে মেয়েটি অজ্ঞান হয়ে পরলে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়৷
চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে৷ স্কুল শিক্ষক ও অভিভাকদের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে৷
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com