হিলি প্রতিনিধিঃ হিলি স্থলবন্দরে বেড়েছে ভারত থেকে পেঁয়াজের আমদানির পরিমান। সেই সাথে পেঁয়াজের দামও কমতে শুরু করেছে। বন্দরের পাইকারী বাজারে ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৭ থেকে ৯ টাকা কমে এখন প্রকার ভেদে বিক্রি হচ্ছে ২২ থেকে ২৮ টাকায়।
ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২ থেকে ২৫ টাকায় এবং নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৮ টাকা কেজি দরে। আমদানি স্বাভাবিক থাকলে পেঁয়াজের দাম স্থিতিশিল থাকবে বলে মনে করেন বন্দরের ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দর আমদানি কারক নুর আলম বাবু বলেন, এদিকে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম কমে আসছে এবং দাম কমে আসায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারী ক্রেতারা হিলি বন্দরে আসতে শুরু করেছে সেই সাথে পেঁয়াজের কেনা-বেচা বেড়েছে। প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে এই বন্দর দিয়ে। এসব পেঁয়াজ আমদানি হচ্ছে ভারতের নাসিক ও মধ্য প্রদেশ থেকে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com