দেশজুড়ে

নাগরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২২ পালিত

নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃটাংগাইলের নাগরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২২ পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ),দিবসটি উপলক্ষে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন এক আলোচনা সভার আয়োজন করে।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী, ভারড়া ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম খান অপু, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক,মোকনা ইউপি চেয়ারম্যান মোঃ শরীফুল ইসলাম,মামুদনগর ইউপি চেয়ারম্যান মোঃ জজ কামাল, ভাদ্রা ইউপি চেয়ারম্যান মোঃ শওকত আলী,পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান সহ অন্যান্যরা।

এই বিভাগের আরও সংবাদ