পারভেজ হোসাইন, রামগঞ্জ: সাবেক জাতীয় পার্টি লক্ষ্মীপুর জেলা সাংগঠনিক সম্পাদক ও রামগঞ্জ পৌর সাধারণ সম্পাদক এবং গত পৌর সভা নির্বাচনে লাঙ্গল প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা কারী হাজী মোঃ মহসিন জাতীয় পার্টি ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন।
গত (৯ মার্চ) বুধবার, লক্ষ্মীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (চরমোনাই পীর) হাতে হাত ধরে আন্দোলনের দলীয় ফরম পূরণের মধ্যদিয়ে ইসলামী আন্দোলনে আনুষ্ঠানিক ভাবে যোগ দেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ হোসাইন বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ভাবধারার একটি রাজনৈতিক সংগঠন। এই সংগঠনের যে কেউ যোগ দিতে পারেন। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে এবং আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের লক্ষ্যে সকলকেই ইসলামী আন্দোলনের যোগ দেওয়ার প্রয়োজন।
নবগঠিত সদস্য হাজী মোহাম্মদ মহসিন বলেন, আমি জাতীয় পার্টি ছেড়ে আনুষ্ঠানিক ভাবে ইসলামী আন্দোলনে যোগদান করেছি। আল্লাহ্ তায়ালা যতদিন বাঁচিয়ে রাখবে এই দলের সাথেই থাকবো ইনশাআল্লাহ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com