আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম: জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বাজারে অবৈধভাবে ৮১ হাজার লিটার সয়াবিন তেল মজুদ রাখায় দুই জন ব্যবসায়ী (দোকানিকে) ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ।
সোমবার (১৪ মার্চ ) সকালে মেলান্দহ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মেসার্স তপু এন্টারপ্রাইজে ৩৭৩ ড্রাম ও জননী তেল ভান্ডারে ১৬৬ ড্রাম সয়াবিন তেল পায়।
তেল মজুদের কোন বৈধ কাগজ পত্র না থাকায় তপু এন্টারপ্রাইজের মালিক তপু সাহাকে বিশ হাজার টাকা ও জননী তেল ভান্ডারের মালিক রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো, সিরাজুল ইসলাম ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com