ইয়ামিন হোসেন,ভোলা: ভোলায় লাইসেন্সবিহীন অবৈধভাবে ৬ হাজার ৮০০ লিটার সয়াবিন তেল মজুদের অভিযোগে রাসেদুল আমিন নামে এক ব্যবসায়িকে ২০ হাজার টাকা জরিমানা করে গোডাউন সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৩ মার্চ) সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর( এনএসআই) তথ্যর ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের নেতৃত্বে র্যাব, পুলিশ, ভোক্তা অধিকার ও কৃষি বিপন কর্মকর্তার উপস্থিতে ভোলা পৌরসভা ১নং ওয়ার্ড গজনবী স্টেডিয়াম সংলগ্ন এলাকায় একটি ফ্লাটবাসা থেকে এই তেল জব্দ করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান, আসন্ন রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়িরা বাজারে সয়াবিন তেলের সংকট সৃষ্টির লক্ষে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ তেল মজুদ করছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) এমন সংবাদের ভিত্তিতে পৌরশহরের ১নং ওয়ার্ডের একটি ফ্লাট বাসায় তল্লাশি চালিয়ে ৬ হাজার ৮০০ লিটার সয়াবিন তেলের সন্ধান পাই।
অবৈধভাবে ভোজ্য তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির দায় ও তৈল ক্রয়ের রশীদ ও লাইসেন্স না থাকায় রাসেদুল আমিনকে কৃষি বিপনন আইন ২০১৮-এর ১৯(১) (ক) ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে পাশাপাশি গোডাউন সিলগালা করা হয়েছে। এবং তেল ক্রয় ও লাইসেন্সসহ প্রয়োজনীয় বৈধ রশীদ দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com