রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ রাজারহাটকে যানজট মুক্ত করার দাবীতে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সচেতন মানুষ। যানজট নিরসনের পাশাপাশি বাইপাস সড়ক নির্মাণ,বাজার থেকে অটোরিকসা স্ট্যান্ড অপসারণ,ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং দিনের বেলা বাজারের ভিতর লোড-আনলোড বন্ধের দাবীও জানান তারা।
রবিবার সকালে রাজারহাট বাজারের সোনালী ব্যাংক চত্তরে যানজট মূক্ত রাজারহাট বাস্তবায়ন কমিটির ব্যানারে ঘন্টাব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,প্রভাষক জাকির হোসেন,কমিটির সভাপতি মোহাম্মদ আলী এটম,সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম,প্রধান শিক্ষক আতাউর রহমান পাখি,খোরশেদআলী,রেজাউল করিম,মোশাররফ হোসেন সহ অনেকে বক্তব্য দেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com