মামুনুর রহমান, ঈশ্বরদী, পাবনা: গত ইং ১০/০৩/২০২২ তারিখ রাত্রি ১০:০০ ঘটিকার সময় মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসায়ী মোঃ তাহনিক ইসলাম অয়ন ঈশ্বরদী থানাধীন লক্ষীকু্ন্ডা ইউনিয়নের এমপির মোড় নামক বাজারে অবস্থিত তাহার মোবাইল ব্যংকিং দোকান বন্ধ করিয়া নগদ ৩,২০,০০০/- (তিন লক্ষ বিশ হাজার) টাকা ও তাহার ব্যবসার কাজে ব্যবহৃত ০৭ টি মোবাইল ফোন একটি হ্যান্ডব্যাগে নিয়ে বাড়ি ফেরার পথে নুনুল্লাপুর গ্রামে ১. মোঃ সুজন আলী (২৮), পিতা-মোঃ ছলিম সরদার, সাং-নুরুল্লাপুর, ২. মোঃ রিমেল ওরফে রবিন (২০), পিতা-মোঃ রবি বিশ্বাস, ৩. মোঃ রায়হান বিশ্বাস (২০), পিতা-মৃত সেন্টু বিশ্বাস, উভয় সাং-বুরামপুর, ৪। মোঃ রনি মোল্লা (২০), পিতা-মৃত মজনু মোল্লা, সাং-কামালপুর, ৫. মোঃ লিমন বিশ্বাস (২১), পিতা-মোঃ সিরাজুল বিশ্বাস, সাং-চর রুপপুর, সর্বথানা-ঈশ্বরদী, জেলা-পাবনা গন আগ্নেয়াস্ত্র ও হাসুয়ার ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার পর উক্ত সংবাদ মোবাইল ফোনের মাধ্যমে অফিসার ইনচার্জ, ঈশ্বরদী থানা প্রাপ্ত হয় এবং তাহার নির্দেশ মতে এসআই মোঃ আতিকুল ইসলাম ও এসআই মোঃ নূরুন নবী থানার অন্যান্য পুলিশ টহল দল সঙ্গে নিয়ে লক্ষীকুন্ডা, পাকশী ও সাহাপুর ইউনিয়ন এলাকায় রাতভর অভিযান পরিচালনা করিয়া উল্লেখিত আসামীদেরকে গ্রেফতার করা হয়।
আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তাহাদের দেওয়া তথ্য ও দেখানো মতে বিভিন্ন স্থান হতে সমুদয় লুন্ঠিত টাকা, মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত ০১ টি ওয়ান শুটারগান, ০১ রাউন্ড কার্তুজ ও ০১ টি হাসুয়া উদ্ধার করা হয়। উক্ত ঘটনা সংক্রান্তে ঈশ্বরদী থানায় টাকা ছিনতাই সংক্রান্তে দ্রুতবিচার আইনে একটি ও অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com