দেশজুড়ে

শ্রীনগরে শহীদ মুনীর-শহীদ আজাদ স্মৃতি পাঠাগার উদ্বোধন

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ সিরাজুম মুনীর-শহীদ নিজাম উদ্দিন আজাদ স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টার দিকে উপজেলার বালাশুর বিক্রমপুর জাদুঘর প্রাঙ্গণে স্থাপিত পাঠাগারটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট কথাসাহিত্যিক ও কবি আনিসুল হক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহাম্মদ শাহজাহান মিয়া, অধ্যক্ষ জাহাঙ্গীর হাসান, অধ্যাপিকা ঝর্না রহমান, নাসির জুয়েল প্রমুখ। পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন শ্রীনগর শাখার সভাপতি ডাঃ আব্দুল মালেক ভূঁইয়া ও স ালনা করেন সাধারণ সম্পাদক লেখক মুজিব রহমান।

এই বিভাগের আরও সংবাদ