ফেসবুকে মানহানিকর ভিডিও কনটেন্ট নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে ১০ সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (১০ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গঠন করে দেওয়া কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। পাশাপাশি ফেসবুক নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে আদালত রুল জারি করেছে। ফেসবুকে ভিডিও কনটেন্ট নিয়ন্ত্রণে বেসরকারি টিভি স্টেশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান এ সংক্রান্ত একটি রিট করেন। আদালতে তার পক্ষে আইনজীবী ছিলেন মোস্তাফিজুর রহমান খান।
ওই কমিটিতে ডাক ও টেলিযোগাযোগ সচিব, আইন সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, অর্থ সচিব, পররাষ্ট্র সচিবকে রাখা হয়েছে। এছাড়া কমিটিতে বিটিআরসির চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, বাংলাদেশ সংবাদপত্র অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও টেলিভিশন চ্যানেলের একজন প্রতিনিধি রাখা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com