মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে 'মুজিবর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) ঈশ্বরগঞ্জের সোহাগি ইউনিয়নের উচ্চ মাধ্যমিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সহযোগিতায় অগ্নিকাণ্ড নির্বাপণ মহড়া প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এসময় মান্দা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আবুল মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে অগ্নিকাণ্ড নির্বাপণ বিষয়ক একটি মহড়া প্রদর্শন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: হাফিজা জেসমিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, জাতীয় পার্টির আহ্বায়ক নুরুল ইসলাম খান সুরুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, সোহাগি ইউনিয়নের উচ্চ মাধ্যমিক স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ বাবু বিশ্বজিত কুমার বণিক প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com