সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ- বাগেরহাটের মোড়েলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দুর্যোগে আত্মরক্ষামূলক মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম।
বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, একডেমিক সুপার ভাইজার মোঃ বাকি বিল্লাহ প্রমুখ। আলোচনা শেষে ফায়ার সার্ভিসের কর্মীদের উপস্থাপনায় দুর্যোগ থেকে আত্মরক্ষার নানা কৌশল শেখাতে মহড়া অনুষ্ঠিত হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com