মোঃ রনি খান,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ মির্জাগঞ্জে এক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মোঃ সাইফুল ইসলাম শাহীন নামের ছাত্র লীগ নেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের করমজাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শাহীন বাংলাদেশ ছাত্রী লীগের একজন সদস্য ও করমজাবুনিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে।
এবিষয়ে ওই ছাত্র লীগ নেতা একই গ্রামের মোঃ হুমায়ুন কবির তৈয়বকে প্রধান আসামি করে মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে জানাযায়, হুমায়ুন কবির পটুয়াখালী জেলায় শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। গত রবিবার সকালে শাহিন হুমায়ুনের বাড়ির সামনে দিয়া বাজারে যাওয়ার পথে পূর্ব শত্রুতার জের ধরে মারধর করে। এসময় পাশেই দৌড়ে তার মামা জাহাঙ্গীরের ভবনে আশ্রয় নিলে দাওয়া করে এবং জাহাঙ্গীরের টিন শেটের গরটি হাতে থাকা ডেগার দিয়ে কুপিয়ে ভাংচুর করে হুমায়ুন ও তার স্বজনরা এমনকি তাদের জীবন নাশের হুমকি প্রদান করেন৷
অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির তৈয়ব বলেন, এসব মিথ্যে ও বানোয়াট।
এব্যারে মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, অভিযোগ পেয়ছি, তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com