মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার বাবরা গ্রামের ভিতর সড়কে বুধবার সকাল ৮টার দিকে মটরসাইকেল ধাক্কায় হালিমা বেগন (৫০) নামের মহিলার মৃত্যু হয়েছে। নিহত মহিলা বাবরা গ্রামের ইব্রাহিম হোসেনের মা।
এ ব্যপারে বাবরা উত্তরপাড়ার বাসিন্দা ইউসুপ আলী জানান,হালিমা বেগম প্রতিদিনের ন্যায় সকালে চাতালের পাশের পানির ফিল্টার থেকে কলসি ভরে পানি নিয়ে বাড়ি ফিরছিলেন, আব্দুর রশিদের মুদি দোকানের সামনে পৌঁছালে এক যুবকের মটরসাইকেল ধাক্কা লেগে সড়কের পড়ে গুরুতর আহত হয়।পরে স্থানীয় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জুরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com