দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে গরু বিতরণ করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।
পৌর শহরের ডিগ্রি কলেজ সংলগ্ন ওয়ার্ল্ড ভিশনের কায্যালয়ে ৭ মার্চ বিকাল ৫টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি এর আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে নিজেদের কর্মিদের মাঝে পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত অতি দরিদ্র পরিবারের মধ্যে ৫০টি বকনা গরু বিতরণ করেন।
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরু বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের, বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশাররফ হোসেন বাবুল, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর।
প্রধান অতিথি বলেন, আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালির সঞ্জীবনী, স্বাধীনতা সংগ্রামের বীজমন্ত্র। যে মন্ত্রে তদানীন্তন সাড়ে সাত কোটি বাঙালি নিজেরাই অস্ত্র হয়ে স্বাধীন করেছিল প্রিয় মাতৃভুমি। সেই মন্ত্র, সেই স্লোগান ‘জয় বাংলা’। আজকে জয় বাংলা স্লোগান কে রাষ্ট্রীয় স্লোগান এর মর্যাদা দিয়েছে মহামান্য হাইকোর্ট। যা নিঃসন্দেহে জাতির একটি অমূল্য প্রাপ্তি। যারা বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করে মূলত তারাই রাজাকার। বঙ্গবন্ধু’র কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ওই রাজাকারদের মুলোৎপাটন করতে হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com