সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার ৭ই মার্চ পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ৯টায় উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার ( সার্কেল) তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ, ও বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান।
এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীন ও ডাঃ আব্দুল্লাহ আল মুনইম প্রমুখ। স্বাধীনতার কবিতা আবৃত্তি করেন প্রভাষক প্রশান্ত বসাক। সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com