গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ১৪২.৯২ পয়েন্ট। পাশাাশি সপ্তাহ শেষে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৭৪৫ কোটি ৮৩ লাখ ৫৭ হাজার ৬২৫ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৯৮৭ কোটি ৮৯ লাখ ২৫ হাজার ২৯৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বা ৬.০৭ শতাংশ লেনদেন কমেছে।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৪২ দশমিক ৯২ পয়েন্ট কমে ৬ হাজার ৬৯৬ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে গত সপ্তাহে ৩৯১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ৩১৯টির। আর ১২টির দাম ছিল অপরিবর্তিত।
অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১১ হাজার ৯২৮ কোটি ৫৬ লাখ ১৪ হাজার ৩৭২ টাকা বা ২ দশমিক ১৭ শতাংশ বাজার মূলধন কমেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫৫ লাখ ৩ হাজার ৫৫৯ কোটি ৮০ লাখ ৭ হাজার ৯০৬ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫৩ লাখ ৮৪ হাজার ২৭৪ কোটি ১৯ লাখ ৩ হাজার ৫৩৪ টাকায়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com