কালীগঞ্জে সড়কে প্রাণ গেলো বৃদ্ধার


মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একটি বাজারে সকালে চা – নাস্তা খেতে এসে সড়ক পারাপারের সময়ে এক দ্রুত গতির পিকাপভ্যান চাপায় প্রাণ গেলো এক দর্জি বৃদ্ধের ।
শনিবার সকাল ৭টার দিকে দুলাল মুন্দিয়া বাজার নামক স্থানে মহাসড়কে উপর এ দূর্ঘটনা ঘটেছে। জানাগেছে, নিহত আইয়ুব হোসেন (৬৫)খামার মুন্দিয়া গ্রামের মৃত ওসমান মন্ডলের বড় ছেলে। এব্যপারে খামার মুন্দিয়া হাবিব মন্ডল জানান আইয়ুব হোসেন দুলাল বাজারে দির্ঘদিন ধরে দর্জির দোকান ও কাজ করতো,বর্তমানে শারিরিক ভাবে অসুস্থ থাকায় দর্জির কাজ করে না, তবে প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ মসজিদে আদায় করে চা নাস্তা করতে এসেছিলো।
চা নাস্তা খাওয়ার জন্য সড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি পিকাপভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থানে তার মৃত্যু হয় ।এ ঘটনায় ঘাতক পিকাপভ্যানের চালক ভাতঘরা গ্রামের ভিতর গাড়ি রেখে চালক পালিয়ে গেছে। পরে কালীগঞ্জ থানা ও বারবাজার হাইওয়ে থানা পুলিশ উপস্তিত হয়ে পিকাপভ্যান তাদের হেফাজতে নিয়েছে।



