রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পৃথক ফোনালাপে তিনি এ প্রস্তাব দেন। খবর বিসিসি, আল-জাজিরা।
প্রতিবেদনে জানানো হয়, বর্তমান এই পরিস্থিতিতে সৌদিতে অবস্থান করা ইউক্রেন নাগরিকদের ভিসার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হবে বলে জেলেনস্কিকে জানান যুবরাজ সালমান।
এছাড়া রুশ প্রেসিডেন্টের সাথে আলাপকালে চলমান সংকটে সৌদি আরবের অবস্থান নিশ্চিত করেন তিনি।
বিশ্ব তেল সরবরাহকারী সংস্থা ওপেক এর অন্যতম সদস্য সৌদি আরব। তেল উৎপাদনকারী দেশ রাশিয়া ওপেকের অন্যতম পর্যবেক্ষক। যুদ্ধপরিস্থিতিতে বিশ্বে হু হু করে বাড়ছে তেল-গ্যাসের দাম। আর তাই দুদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেই রাজনৈতিক সমাধান চান যুবরাজ সালমান।
এদিকে যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে বৃহস্পতিবার ইউক্রেন বেলারুশ সীমান্তে বৈঠকে বসেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। কিন্তু সেই বৈঠকে আশানুরূপ ফলাফল আসেনি। এরপরই দেশটিতে আক্রমণ তীব্র করেছে রাশিয়া। রাতভর গোলা বর্ষণের পর ইউক্রেনে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র রাশিয়া দখল করে নিয়ে বলে শুক্রবার খবর প্রকাশিত হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com