করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়েনি। তবে এ সময়ে করোনা আক্রান্ত হয়েছেন ৪৭ জন। এর মধ্যদিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৬ হাজার ৪৪৭ জনে। আর মৃতের সংখ্যা এক হাজার ৩৬২ জনে। মঙ্গলবার (১ মার্চ) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৮৭৪ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় দুই দশমিক পাঁচ শতাংশ। আর আক্রান্ত ৪৭ জনের মধ্যে ৩৯ জন নগরের এবং আটজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে দুজন, অ্যান্টিজেন টেস্টে ১৩ জন, শেভরন হাসপাতাল ল্যাবে পাঁচজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে একজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল একজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে তিনজন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে একজন এবং এভারকেয়ার হাসপাতাল ল্যাবে তিনজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com